দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর ১২টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার টাউন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বরিশাল সদর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বক্তারা তাঁর রাজনৈতিক জীবন ও অবদানের কথা স্মরণ করেন।
আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
এর আগে জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির দলীয় কার্যালয়ে কোরআন খতম করা হয়। পরে বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়।
এমএস/